× Banner
সর্বশেষ
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ শ্যামনগর পৌর কমিটির সভাপতি শুকদেব ও সম্পাদক শংকর

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ শ্যামনগর পৌর কমিটির সভাপতি শুকদেব ও সম্পাদক শংকর

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা কমিটির সভাপতি পদে ব্যবসায়ী শুকদেব  বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে শিক্ষক শংকর তরফদার নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলা সদরের নকিপুর হরিতলা সার্বজনীন মন্দির চত্তরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখা আয়োজিত এক সভায় ৭১ সদস্য বিশিষ্ট শ্যামনগর পৌরসভা কমিটি গঠন করা হয়।

তপন কুমার পালের সভাপতিত্বে  পৌর কমিটি গঠন সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা বিষ্ণু পদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, যুগ্ম সম্পাদক মহাদেব মন্ডল, রনজিৎ দেবনাথ, ঈশ্বরীপুর ইউনিয়ন কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ বিশ্বাস, শিব পদ বৈদ্য, সাধন বৈদ্য, দেবব্রত মন্ডল প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা সদরের ব্যবসায়ী শুকদেব বিশ্বাসকে শ্যামনগর পৌরসভা কমিটির সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর তরফদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ছবি- হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ শ্যামনগর পৌর কমিটির সভাপতি শুকদেব ও সম্পাদক শংকর ।


এ ক্যটাগরির আরো খবর..