× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চায় দেশ নায়ক তারেক রহমান -এস এম জিলানী এমপি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
আগামীর সুন্দর বাংলাদেশ
oplus_0

আমাদের সকলের দেশপ্রেমকে কাজে লাগিয়ে দেশ নায়ক তারেক রহমান আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চায়। তিনি প্রতিদিন সকাল ৯টায় তার দপ্তরে এসে পৌছান। আপনাদের (সরকারী কর্মকর্তা) সে দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। বলেছেন গোপালগঞ্জ—৩ (কোটালীপাড়া—টুঙ্গিপাড়া) আসনের নব—নির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গোপালগঞ্জের ৩টি আসনই এখন জাতীয়তাবাদী দলের দখলে। এখানে সব কিছুই হবে। এখানের মানুষ উন্নয়নের কোন কিছু থেকেই বঞ্চিত হবে না। ইতোমধ্যেই কোটালীপাড়—টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জেলার উন্নয়নের বিষয়ে দেশ নায়ক (প্রধানমন্ত্রী) তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার জনগণ কোন কিছু থেকে বঞ্চিত হবে না বলে আমাকে আশ্বাস দিয়েছেন।
কোটালীপাড়ার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি এ এলাকার উন্নয়নের জন্য স্থানীয় সরকার ও পানি সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছি। পানি সম্পদ মন্ত্রণালয়ে কোটালীপাড়া উপজেলার ৬শত কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়নের পথে রয়েছে। যে খননগুলো আগামী জুন মাসের মধ্যে শেষ করতে হবে। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে এই উপজেলাকে আমি উন্নয়নের একটি রোল মডেল হিসেবে দাঁড় করাবো।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য এস এম জিলানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কুমার মৃদুল দাসের সাথে কথা বলে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীর পদ শূণ্যসহ নানা সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের প্রতিশ্রম্নতি দেন। এরপর তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের সাথে কথা বলেন।


এ ক্যটাগরির আরো খবর..