× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

ডেস্ক

বাংলাদেশি শ্রমিকরা খুব ভালো কাজ করছে ও যথেষ্ট বিশ্বাসযোগ্য -ইতালির প্রধান মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
বাংলাদেশি শ্রমিকরা
বাংলাদেশি শ্রমিকরা খুব ভালো কাজ করছে। তারা যথেষ্ট বিশ্বাসযোগ্য। আমরা অবৈধ শ্রমিক চাই না। ইতালির জনগণ এটা চায় না।

বাংলাদেশি শ্রমিকরা খুব ভালো কাজ করছে। তারা যথেষ্ট বিশ্বাসযোগ্য। আমরা অবৈধ শ্রমিক চাই না। ইতালির জনগণ এটা চায় না। ইতালি সরকার এ নিয়ে চাপে আছে। ইতালি বৈধ পথে বাংলাদেশ থেকে জনশক্তি চায়। এটা বড় একটি ইস্যু। বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয়ে সঙ্গে দুদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে  তিনি এসব কথা  বলেন।

বৈঠকে ইতালিতে থাকা বৈধ-অবৈধ শ্রমিক, নতুন জনশক্তি আমদানি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনার হয় এবং পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে দু’টি সমঝোতা স্মারক বিনিময় হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অবৈধ অভিভাসনকে নিরুৎসাহিত করে।   বৈধ এবং অবৈধ বাংলাদেশি জনশক্তি উভয়ই দুই দেশের অর্থনীতির জন্য কাজ করছে।

বাণিজ্য-বিনিয়োগ বিষয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল এবং ৩৯টি হাই-টেক পার্ক স্থাপন করছে।

শেখ হাসিনা ইতালিকে এসব বিশেষ অঞ্চল ও পার্ক বিনিয়োগ করার আহ্বান জানান এবং ইতালিকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দেন।

ইতালির প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ইতালির পক্ষ থেকে বলা, যৌথ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ইতালি ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্য আমদানি প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন।

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনে সহযোগিতা করতে ইতালিকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জর্জিয়া মেলোনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং বলেন, তিনি অবশ্যই বাংলাদেশ সফর করবেন।

এর আগে ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্বাগত জানান এবং সেখানে শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..