× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

স্টাফ রিপোর্টার, যশোর 

যশোরে নির্মিত দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট পরিদর্শন করেছে এডিবি

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট

যশোরে নির্মিত দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট পরিদর্শন করেছে এডিবির নির্বাহী পরিচালকসহ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।
আজ ১০ আগস্ট সকাল সাড়ে ১০টায় যশোর শহরতলীর ঝুমঝুমপুস্থ প্লান্টে প্রবেশ করেন তারা। এরপর ঘুরে ফিরে প্লান্টের কার্যক্রম দেখেন। এসময় তারা প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোম্পানির লোকজনের সাথে কথা বলেন।
যশোর-নড়াইল সড়কের হামিদপুর ময়লার ভাগাড়ে ২০১৮ সালে নির্মাণ করা হয় দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট। বর্জ্যকে সম্পদে পরিণত করতে ৪৭জন কর্মী নিয়ে ওই বছর আগস্টে প্লান্টটিতে কাজ শুরু হয়। শহরের বাসা বাড়ি থেকে আনা বর্জ্য এ প্লান্টে প্রক্রিয়াজত করে জৈব সার, বায়োগ্যাস এবং বায়োগ্যাস থেকে শক্তিশালী জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কথা ছিলো। এরপর সময় গড়ালেও এ প্লান্ট থেকে শতভাগ সুবিধা গ্রহণ সম্ভব হয়নি।
প্রতিদিন প্রায় ৭০টন বর্জ্য প্লান্টে আনা হলেও কেবল অব্যবস্থাপনার কারণে মাত্র ১০ শতাংশকে প্রক্রিয়াজাত করা সম্ভব হচ্ছিল। এমন প্রেক্ষাপপে পৌর কর্তৃপক্ষ প্লান্টিকে বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নেয়। স্কেইট ওয়েস্ট নামে একটি কোম্পানি চলতি বছরের এপ্রিল থেকে এ প্লান্টের দায়িত্ব নেয়। বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার পর তার কার্যক্রম আজ পরিদর্শন করেছেন এডিবি প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এডিবি প্রধান এ প্লান্টের শতভাগ সুফল পাওয়া সম্ভব বলে মত দিয়েছেন এবং সেজন্য সবধনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..