× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত

Kishori
হালনাগাদ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
বরিশালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বরিশালের গৌরনদীর শরিকলে বেসরকারি হালিমা-মান্নান মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সৌদি আরব পূর্বাঞ্চল শাখার শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন আজাদের আয়োজনে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বাদ আছর অনুষ্ঠিত দোয়া-মিলাদের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সদস্য একেএম শহিদুল আলম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য জামিল হোসেন পানু, মাসুম মৃধা, রুহুল আমিন মৃধা, ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন, মাসুম হাওলাদার, পনির প্রমুখ।
একইদিন বাবুগঞ্জ উপজেলার আগরপুর আলতাফ মেমোরিয়াল স্কুল মাঠে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান কল্যান ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ন আহবায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তপন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রার্থনা সভার পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক তপন মিত্র, অর্জুন বৈদ্য, সুভাষ বেপারী, সুজয় দাস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..