× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে পুরনো কঙ্কাল উদ্ধার,  আতঙ্ক

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
বরিশালে পুরনো কঙ্কাল উদ্ধার,  আতঙ্ক

বরিশাল নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর থেকে একটি পুরনো মানব কঙ্কাল উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি নগরীতে ছড়িয়ে পরলে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঘোরাফেরা করার সময় এক ব্যক্তি কেন্দ্রের পরিত্যক্তস্থানে মানুষের মাথার একটি অংশের মতো কঙ্কাল দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালের ওই অংশটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন উদ্ধারকৃত কঙ্কালটি অনেকদিন আগের এবং এটি মানুষের মাথার একটি অংশ।
রবিবার দুপুরে কোতোয়ালি মডেল থানা ওসি মো. আল-মামুন উল ইসলাম বলেন, এটি মানব কঙ্কাল কি না এবং এর সাথে কোনো অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হতে কঙ্কালটি ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।####


এ ক্যটাগরির আরো খবর..