× Banner
সর্বশেষ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বন্যায় প্রায় দুই লক্ষাধিক মানুষ পানি বন্দি-১জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

কুড়িগ্রাম( প্রতিনিধি) : টানা বর্ষন ও ভারতের পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের নাগেশ্বরীর সকল নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নাগেশ্বরী বোয়ালের ডারা রাস্তা ভেঙ্গে কচাকাটার ১০টি ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
নাগেশ্বরী কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মেইন রোডের কুমরপুর, সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ঝুকি নিয়ে ঢাকার বাস চলাচল করছে। এদিকে প্রবল পানির স্রোতে গতকাল ১৫ জুলাই কালিগঞ্জ ইউনিয়নে মুছা কমান্ডারের বড় ছেলে মামুন বন্যার পানিতে পরে মারা গেছে। দুধকুমর, গংগাধর, ধরলা ও ব্রম্মপুত্র নদের পানি বিপদসীমার  উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বন্ধি হয়ে পরেছে প্রায় ২ লক্ষাধিক মানুষ।
সকল শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে গেছে। ভেসে গেছে  অধিক  মৎস্য ঘেরের মাছ। বন্যার পানিতে বাড়িঘর, রাস্তাঘাট ডুবে যাওয়ায় মানুষ  পানিতে হেটে, ভেলায় চরে, নৌকায় করে ও গবাধি পশু এবং পরিবার পরিজনদের নিয়ে বাচার জন্য সম্বল টুকু নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে । বন্যায় অসংখ্য জমির বীজতলা,সবজি ক্ষেত তলিয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..