× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লিভার ক্যান্সার সচেতনতা মাস ২০২১ উদযাপিত

admin
হালনাগাদ: সোমবার, ১ নভেম্বর, ২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লিভার ক্যান্সার সচেতনতা মাস ২০২১ উদযাপিত

লিভার ক্যান্সার সচেতনতা মাস ২০২১ উপলক্ষে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনারসহ নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে। আজ সোমবার ১লা নভেম্বর ২০২১ইং তারিখ সকাল ৮টায় বি বøকের সামনে গোলচক্করে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ র‌্যালির শুভ উদ্বোধন করেন।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সি বøকের সামনে গিয়ে শেষ হয়। এছাড়াও অত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ‘লিভার ক্যান্সার এ্যাওয়ারনেস-রোল অফ হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়েটিভ সার্জন’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরী।

র‌্যালি পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, এক সময় বলা হতো ক্যান্সার হলে এ্যান্সার নাই কিন্তু বর্তমান সময়ে ক্যান্সার হলে এ্যান্সার আছে। তারপরেও যেসব কারণে ক্যান্সার হয় সেগুলো এড়িয়ে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে। তিনি বলেন, লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের সেবাদানকারী চিকিৎসকদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। লিভার ক্যান্সার নির্ণয় যথাসময়ে করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। তিনি আরো বলেন, লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীরা যাতে দেশের বাইরে না যায় লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিযুক্ত চিকিৎসকদের নিজেকে সেভাবেই তৈরি করতে হবে।

মহতী আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান প্রমুখসহ শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থান করেন অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফ উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. মোঃ নূর-ই-এলাহী। ধন্যবাদ জ্ঞাপন করেন বিকন ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম মাহমুদুল হক পল্লব।


এ ক্যটাগরির আরো খবর..