× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)

বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
ফুটবল টুর্ণামেন্টের গ্রুপ পর্যায়ের খেলা

পাইকগাছায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে টুর্ণামেন্টের প্রথম ও দ্বিতীয় রাউন্ড এবং কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বঙ্গমাতা গ্রুপে গড়ইখালীর বগুলার চক, লতার হাড়িয়া খাসমহল, গদাইপুরের পুরাইকাটী এবং কপিলমুনির হাউলী প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা সেমি-ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। অপরদিকে বঙ্গবন্ধ গ্রুপে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদখালীর কাওয়ালী আদর্শ গ্রাম, হরিঢালীর সলুয়া রামনাথপুর ও লতার মুনকিয়া অমরকানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা সেমি-ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউআরসি ইনস্ট্যাক্টর ইমান উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর রহমান, শেখ ফারুক হোসেন, আছাদুজ্জামান, দেবাশীর্ষ দাশ, ঝংকার ঢালী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি এসকে আছাদুল্লাহ মিঠু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, খলিলুর রহমান, কোহিনুর ইসলাম, দিপক কুমার, বিজন কান্তি বিশ্বাস, মহসিন আযম, অহিদুল ইসলাম, আলমগীর আলম, এস এম আমিনুর রহমান লিটু, ললিতা নাথ ও সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন। বৃহস্পতিবার সকালে একই মাঠে সেমি-ফাইনাল ও বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..