× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

পিআইডি

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে হিমালয়ের চূড়া থেকে সমতলে নামিয়ে আনা হয়েছিল -নৌপ্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
হিমালয়ের চূড়া থেকে সমতলে

বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ অনেক আগেই সোনার বাংলায় রূপান্তরিত হতো। ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখেছি। আমার হিমালয় দেখা হয়ে গেছে। এই ছিল বঙ্গবন্ধুর উচ্চতা। যে দেশের মানুষের খাদ্যের অভাব ছিল, যে দেশের মানুষের পরনে কাপড় ছিল না, যে দেশের মানুষের বাসস্থান ছিল না, শিক্ষা ছিল না, চিকিৎসা ছিল না একটি দরিদ্র্যপীড়িত দেশের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব হিমালয়ের সমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। সেই বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে হিমালয়ের চূড়া থেকে একেবারে সমতলে নামিয়ে আনা হয়েছিল। মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়েছিল। একটি হত্যাকাণ্ড বাংলাদেশকে অনেক দূর পিছিয়ে দিয়েছে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বোচাগঞ্জে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনও মোঃ ডালিম সরকার, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌমলী এস এম শাহিনুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নইম উদ্দীন শাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..