মাদারীপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

মাদারীপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০
মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার দুপুর তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সাধুরব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সোনারতরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রীজ এলাকায় আসলে বিপরীত থেকে ছেড়ে বরগুনাগামী দক্ষিন বাংলা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন অন্তত ৩০ যাত্রী। খবর পেয়ে রাজৈর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা সদর হাসপাতলে ভর্তি করে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সহয়তায় দুই ঘন্টা পর যান চলাচল  স্বাভাবিক হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ হাওলাদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। তাদের সাথে স্থানীয়রাও উদ্ধার অভিযানে অংশ নেয়। বেশ কয়েকজন গাড়িতে আটকা পড়লে তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুরের রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, দুর্ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।