× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ফিনল্যান্ডে ৭ মাসের পিতৃত্বকালীন ছুটিতে সমান বেতন দেয়ার ঘোষনা

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ফিনল্যান্ডে মাতৃত্বকালীন ছুটির মতোই পিতৃত্বকালীন ছুটিতে সমান বেতন দেয়া হবে। দেশটির নারী নেতৃত্বাধীন নতুন সরকার  এ ঘোষণা দিয়েছে।

ডয়েচে ভেলের খবরে জানা গেছে, ফিনল্যান্ডে বর্তমানে বেতনের সঙ্গে সাত মাসের মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায়। সে ক্ষেত্রে পিতৃত্বকালীন চার মাসের বেতনসহ ছুটি পাওয়া যেত। কিন্তু নতুন ঘোষণায় বাবা-মা দুজনের ক্ষেত্রে সমান ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী আইনো-কাইসা পেকোনেন বলেন, নতুন এই নীতিতে বাবা-মায়ের মধ্যে সমতা ফিরে আসবে। বর্তমান নীতির এই আমূল সংস্কার পরিবারে বৈচিত্র্য আনতেও সাহায্য করবে।

২০১০ সাল থেকে পরবর্তী আট বছরের মধ্যে শিশুজন্মের হার পাঁচগুণ কমে গিয়েছিল দেশটিতে। ৫৫ লাখ জনসংখ্যার সেই দেশে শিশুর সংখ্যা ছিল মাত্র ৪৭ হাজার ৫৭৭। ফিনল্যান্ডের পাঁচটি রাজনৈতিক দলের চারটির নেতৃত্বেই রয়েছেন নারীরা। যাদের বয়স ৩৫ বছরের কম। আর দেশটির ক্ষমতায় রয়েছে বামপন্থী জোটের দলগুলো।

মন্ত্রী পেকোনেন বলেন, এই নীতি কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য কমাবে৷ কমবে নারী-পুরুষের মধ্যে আয়ের ফারাকও। প্রতিবেশী সুইডেনে ইউরোপের সবচেয়ে উদার ব্যবস্থা রয়েছে। শিশুর জন্মের পর সেখানে ২৪০ দিন পিতৃত্বকালীন ছুটি দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..