স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে অস্ত্র রাখার ছাড় যাদের দেওয়া হয়েছে তাদের মধ্যে কুর্গ সম্প্রদায়ের প্রত্যেকেই রয়েছেন।
কর্ণাটকের যোদ্ধা সম্প্রদায় কুর্গের কোডাভাদের লাইসেন্সবিহীন পিস্তল ,রিভলবার, শট গান রাখার ব্রিটিশ আমল থেকে চলে আসা নিয়মকে পুনর্বহাল রাখল কেন্দ্রীয় সরকার। কর্ণাটকের যোদ্ধা সম্প্রদায় কুর্গের কোডাভাদের লাইসেন্সবিহীন পিস্তল, রিভলবার, শট গান রাখার ব্রিটিশ আমল থেকে চলে আসা নিয়মকে পুনর্বহাল রাখল কেন্দ্রীয় সরকার। কোডাভা সম্প্রদায়ের লোকেরা কালিপোঢ় উৎসবে অস্ত্রের পুজো করে । সরকারি সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুভূতিগুলোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত পুনর্বহাল রেখেছে। কর্নাটকের কুর্গ অঞ্চলের বাসিন্দা এই সম্প্রদায়টি।
আধিকারিকরা জানিয়েছেন কোডাভারা ব্রিটিশ আমল থেকে এই ছাড় পেয়ে আসছেন, এবং কেন্দ্র সরকার অস্ত্র আইনে যে নিয়ম আছে তার থেকে ছাড় দিয়েছে এই সম্প্রদায়কে।




