× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ডেস্ক

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নাগা চৈতন্য

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
জীবনের নতুন অধ্যায়

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণের জনপ্রিয় তারকা ও নাগা অর্জুনের ছেলে নাগা চৈতন্য। প্রেমিকা অভিনেত্রী শোভিতা ধুলিপালার সিঁথিতে সিঁদুর দিয়ে বাঁধা পড়লেন সাত পাকে। হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে সারলেন এই জুটি।

বিয়ের দিন রাজসিক সাজে ওঠেন নাগা-শোভিতা।

বরের পরনে ঘিয়ে রঙের ধুতি, পাঞ্জাবি এবং উত্তরীয়। কনে সেজে উঠেছেন সোনালি রঙের শাড়িতে। চোখ ধাঁধানো গয়নায় মুড়ে রয়েছেন অভিনেত্রী। সব নিয়মরীতি মেনে বিয়ে সারলেন নাগা-শোভিতা।

ছেলের বিয়ের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেতা নাগার্জুন। এর আগে আগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন নাগা ও শোভিতা। সেই ছবিও প্রকাশ্যে এনেছিলেন নাগার্জুন। তার পর থেকেই আক্কিনেনি ও ধুলিপালা পরিবার মেতেছিল বিয়ের আচার-অনুষ্ঠানে।

অবশেষে সেই বহু প্রতীক্ষিত বিয়ে সম্পন্ন হয়েছে। ঘনিষ্ঠ-পরিজন ছাড়াও দক্ষিণী বিনোদন দুনিয়ার তাবড় তারকারা নিমন্ত্রিত এই বিয়েতে। সেই তারকাদের মধ্যে রয়েছেন চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী ও তাদের পরিবার। এ ছাড়াও ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, রামচরণ-উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদকর, এস এস রাজামৌলি এবং প্রভাস।

২০২২ সালে একে অন্যর প্রেমে পড়েন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা।

খবরের শিরোনামে উঠে আসে তাদের সম্পর্কের কথা। যদিও তারা তাদের সম্পর্ক নিয়ে নিরব ছিলেন। কিন্তু চলতি বছরের আগস্ট মাসে বাগদান সেরে নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন এ জুটি। এর আগে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদ হয় নাগা চৈতন্যের।


এ ক্যটাগরির আরো খবর..