× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নাজমুল হাসান নিরব,ফরিদপুর 

ফরিদপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২
অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রাম থেকে ববিতা বিশ্বাস (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।সে একই গ্রামের চণ্ডি বিশ্বাসের স্ত্রী।

রোববার (২ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে ববিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, রোববার রাতে প্রতিবেশিরা তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ববিতা।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন মুঠোফেনে বলেন, ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য আজ সোমবার মরদেহটি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..