× Banner
সর্বশেষ
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান

প্রমাণ নেই ৯/১১ হামলায় সৌদি সংশ্লিষ্টতার

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কংগ্রেস ২০০২ সালে নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশিত সেই ২৮ পৃষ্ঠার গোপন নথিতে ৯/১১ হামলায় সৌদি সরকারের যোগসূত্রের কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে এই হামলায় জড়িতরা সৌদি নাগরিকদের কারো কারো কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছিলেন তার প্রমাণ পাওয়া গেছে।

২০০২ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা। ওই হামলায় নিহত হয় প্রায় তিন হাজার লোক। ঘটনার পর একটি স্বাধীন তদন্ত কমিশন ২০০২ সালেই তদন্ত শেষ করে। কিন্তু কমিশনের প্রতিবেদনের ২৮ পৃষ্ঠা  ১৩ বছর ধরে জনগণের নাগালের বাইরে রাখা হয়। এই হামলায় নিহতদের স্বজন ও আইনজীবীরা এতদিন ধরে এই নথি প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন।

টুইন টাওয়ার ও পেন্টাগনে বিমান হামলা চালানো ১৯ ছিনতাইকারীর মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি আরবের নাগরিক। ফলে এই হামলায় সৌদি সরকারের সংশ্লিষ্টতার আশঙ্কা করেছিলেন অনেকেই। শুক্রবার নথি প্রকাশের পর একে স্বাগত জানিয়েছে সৌদি সরকার।

এতে দেখা গেছে,  সৌদি সরকার, কর্মকর্তা কিংবা সরকারের প্রতিনিধিত্ব করে এমন কোনো ব্যক্তির সঙ্গে হামলাকারীদের সংশ্লিষ্টতা ছিলো না।


এ ক্যটাগরির আরো খবর..