প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্ম দিন উপলক্ষে কালীগঞ্জ ছাত্র লীগের আনন্দ মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্ম দিন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগ বৃহস্পতিবার দুপুরে এক আনন্দ মিছিল বের করে।

কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি ইসরাইল হোসেনের নেতৃত্বে মিছিলটি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। সেখানে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এরপর মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইসরাইল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন ও রনি, ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজল, পৌর ছাত্র লীগ নেতা জুয়েল, কলেজ ছাত্র লীগ নেতা শেখ রুবেল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।