× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রতারক চক্রের প্রতারনার কাজ থামেনি আরও শক্তিশালী ও ব্যাপক

admin
হালনাগাদ: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
প্রতারক চক্রের প্রতারনার কাজ থামেনি আরও শক্তিশালী ও ব্যাপক

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের মৃতঃ ইসলাম শেখের ছেলে মোঃ ইব্রাহীম শেখ একজন প্রতারক চক্র বলে অভিযোগ পাওয়া যায়।

জানা যায় তার বড়ভাই মোঃ জাকির হোসেন শেখ জয়নাল এন.এস.আই বিভাগে ভাল পোষ্টে চাকুরী করে আর মোঃ ইব্রাহীম শেখ তার ভাইয়ের দেওয়া বাংলাদেশ নৌবাহিনীতে চাকুরী করে এলাকার সবাই জানে। এই সুবাদে চাকুরী দেওয়ার কথা প্রচার করতে থাকে আর শিক্ষিত বেকার ছেলেদের সরকারী চাকুরীর প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতে শুরু করে। হাতিয়ে নেওয়ার তথ্য প্রতারনার ফাঁদে পড়া ভুক্তভোগী আড়পাড়া গ্রামের আরিফ, ছায়াদ, সালেহা, জাবের, রেনু এদের মুখ থেকে এ পর্যায় ফাঁস হয়ে যায় এই প্রতারনার ফাঁদ মোঃ ইব্র্রাহীম শেখ একজন প্রতারক চক্রের মূল হোতা।

আরো জানা যায় এর সাথে আরও প্রতারক চক্র জড়িত আছে। আর চাকুরী দেওয়ার যে মূলনায়ক সে আর চাকুরী দিচ্ছে না। এরপরেও প্রতারক চক্রের প্রতারনা থেমে থাকেনি। বর্তমান শোনা যায় ইব্রাহীম এর চাকুরী নাই তবে প্রতারনার কাজ থামেনি। আরও জানা যায় ঢাকা ও নিজ এলাকা এবং স্ত্রীকে ছেড়ে বাড়ী বড় ভাইয়ের নিকট বিক্রি করে বর্তমান লড়াইল, যশোর এবং খুলনা বিভাগে আতœগোপনে আছে। তিনি নিজে ও তার আরও প্রতারক চক্র দিয়ে প্রতারনার কাজ চালিয়ে যাচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায় চাকুরী দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে চাকুরী না দিয়ে কিছু টাকা ফেরত দিয়ে তাদের সাথে আপোষ নামা করে টাকা ফেরত দেওয়ার অঙ্গিকার করে তাদের সাথে দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর প্রতারনা করে যাচ্ছে। যাহা ফোনে টাকা চাইলে হুমকি দিয়ে ফোন বন্দ করে রাখে আবার জামিনদারদের নিকট টাকার কথা বলতে গেলে তারাও হুমকি দেয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তার আতœীয় স্বজনের মধ্যেও প্রতারকচক্র আছে যারা জামিন নামায় সহি করে তাকে সেভ করে আর এই প্রতারক চক্রের নিকট থেকে অর্থ গ্রহন করে যার কারনে এই প্রতারক চক্র অনেক বড় এবং ক্ষমতাশালী। ফলে টাকা নিলে আর ফেরত দিতে চায় না।

তাই ভুক্তভোগীরা বাংলাদেশে সকল প্রকার প্রশাসনের নিকট জোর দাবী করেন তাদের মত আর কেহ যেন এই প্রতারক চক্রের হাতে ধরা না পড়ে এবং এই প্রতারক চক্র যাতে আইনের জালে ধরা পড়ে এবং এদের মূল শিকড় উপড়ে পড়ে ও তাদের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা হয়।


এ ক্যটাগরির আরো খবর..