× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

পেশোয়ারের বিশাল জয়

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ৫১ বলে ৫১ রানের চমৎকার এক ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। আর দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের শুরু থেকে আগ্রাসী দেখ গেল এই বাঁহাতিকে। তাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দ্বিতীয় ফিফটির দেখা পেয়েছেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। তার দল পেশোয়ার জালমিও পেয়েছে টানা দ্বিতীয় জয়।

শনিবার রাতে তামিমের অপরাজিত ৫৫ ও মোহাম্মদ হাফিজের ৪৩ রানের সুবাদে লাহোর কালান্দার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পেশোয়ার জালমি। দলের জয়ে বোলার মোহাম্মদ আসঘারের অবদানও কম নয়। তার দারুণ বোলিংয়ে লাহোরকে ১১৭ রানেই বেঁধে ফেলে পেশোয়ার। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নেন আসঘার।

১১৮ রান তাড়া করতে নেমে পেশোয়ারকে উড়ন্ত সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ও হাফিজ। দুজন মিলে ৬৮ বলে ৯৫ রান তোলেন। ৪৩ রান করে হাফিজ ফিরে গেলে ভাঙে জুটি। হাফিজের ৩৭ বলের ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কার মার।

এরপর তামিম ৪১ বলে ফিফটি তুলে নিয়ে মালানের সঙ্গে ২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৪ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৪৭ বলে ৭টি চারের সাহায্যে অপরাজিত ৫৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তামিম। মালান অপরাজিত ছিলেন ১০ রানে। ম্যাচসেরার পুরস্কার ওঠে তামিমের হাতেই।র


এ ক্যটাগরির আরো খবর..