পিরোজপুরে ৫ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদকঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঁচশতকুড়া টিকিকাটা গ্রামের দরিদ্র হোটেল শ্রমিকের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ধর্ষক শাহিনকে (১৮) গ্রেপ্তার করেছে।

থানা সূত্রে জানা গেছে, পাঁচশতকুড়া টিকিকাটা গ্রামের হোটেল শ্রমিক স্বামী-স্ত্রী মঠবাড়িয়া পৌর শহরের একটি খাবার হোটেলে শ্রমিকের কাজ করেন। স্বামী-স্ত্রী দুজন সকালে বের হয়ে কাজ শেষে রাতে বাসায় ফিরেন। দিনের বেলা বাড়িতে তাদের দুই মেয়ে থাকে। এ সুযোগে প্রতিবেশী হারুন হাওলাদারের ছেলে শাহিন ওই বাড়িতে আসা যাওয়ার মাধ্যমে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এর সূত্র ধরে এ বছরের ফেব্রুয়ারি মাসে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরবর্তী সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে একাধিক বার মেলামেশা করে। ধর্ষনের শিকার ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক শাহিনকে রবিবার রাতে গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করে। লম্পট শাহিন উপজেলার পাঁচশতকুড়া টিকিকাটা গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।