× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড়

পাটের ট্রাকে আগুন ক্ষয়ক্ষতি প্রায় ১,৫৬,৬০৮টাকা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে পাটের ট্রাকে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১,৫৬,৬০৮ (এক লক্ষ ছাপান্ন হাজার ছয়শত আট ) টাকা মাত্র। জানা যায় মঙ্গলবার সকালে কামারখালী বাজার গুল আহ্ম্মেদ জুট মিলস লিঃ এর গোডাউন হইতে ঢাকা-মেট্রো-১৮-৪২৬০ ট্রাকে ১৩০ কেজি ওজনের ১০২টি বেল চট্রগ্রাম মিলে যাওয়ার পথে কামারখালী বাজার প্রবীর কুমার পোদ্দারের পাটের অফিসের সামনে থেকে কারেন্টের তারের সাথে পাট বেধে তার ছিড়ে পাটের ট্রাকে আগুন লেগে যায় ।

আগুন দেখে ট্রাকের ড্রাইভার মোঃ মহিদ মোল্যা ট্রাকটি দ্রুত ঢাকা -খুলনা মহাসড়কের পাশে কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আঃ রউফ কলেজের গেটের পিছনে খাদ ভর্তি পানির ভিতর নামিয়ে দেয়। আগুন লাগার সংবাদ পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস এসে আগুন দ্রুত নিয়ন্ত্রন করে। এ ব্যপারে কামারখালী গুল আহ্ম্মেদ কেন্দ্রের পাটক্রয় কর্মকতা পরেশ সরকার এর নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন পাটের ট্রাকে আগুন লেগে  কোম্পানীর প্রায় ৮০মন পাট যা ১,৫৬,৬০৮ টাকার পাটের ক্ষতি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..