পাটকেলঘাটায় গাভী পালনে সফলতার প্রতিচ্ছবি বিশ্বনাথ পাল

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃগাভী পালন করে যারা সফলতার প্রতিচ্ছবি হয়েছেন তাদের মধ্যে বিশ্বনাথ পাল একজন। দীর্ঘদিনের চিন্তা চেতনা আর সকল পরিশ্রম আজ সফল হতে চলেছে।

সকল খরচ বহন করেও প্রতিদিন লাভের অংশ দেখতে পান তিনি। গাভী পালন করে বর্তমানে সফল উদাহরণ ব্যক্তিত্ব হিসেবে এলাকায় সর্বজন পরিচিত।
সরেজমিনে থানার কুমিরা বাসষ্ট্যান্ড সংলগ্ন মাষ্টার পাড়ায় গড়ে তুলেছেন শ্রী কৃষ্ণ ডেয়ারী ফার্ম। এই ফার্মটিতে মোট ৪০ টি গাভী পালন করেন তিনি।

গাভীগুলো তত্বাবধানের জন্য ৬ জন লোক নিযুক্ত রয়েছে। সার্বিক তত্বাবধানে নিযুক্ত অরুণ দাশ জানান, বর্তমানে এই ডেয়ারী ফার্মে ৪০ টি গাভীর ভেতর প্রতিদিন দুধ দেয় ১৩ টি মতো।

আর দুধ দোহনের কাজে প্রতিদিন দু’জন লোক নিয়োগ থাকেন। দেখা যায়, দিন ২০০ লিটার করে গাভী হতে দুধ দোহন করা হয়। এই দুধগুলো মংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে বাজারজাত করা হয়।

কর্মে নিযুক্ত আলাউদ্দিন জানান, ৫ মাস পূর্ব হতে একটি সুপরিকল্পনা হাতে নিয়ে ডেয়ারী ফার্ম তৈরী করেন বাবু বিশ্বনাথ পাল। দৈনিক সমস্থ খরচ বহন করেও মোটামুটি লাভের একটি অংশ দেখা যায়।

এ বিষয়ে কৃষ্ণ ডেয়ারী ফার্মের মালিক বিশ্বনাথ পাল জানান, অনেক আগে থেকেই গাভী পালনের উদ্দেশ্যে ডেয়ারী ফার্ম করার চিন্তা গ্রহণ করি।

প্রায় ৬ মাসের ভেতর আমার ফার্মটি সমস্ত খরচ বহন করেও লাভের দিকে আছে। এতে একদিকে যেমন আমি লাভবান হচ্ছি তেমনি কয়েকজন নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

এছাড়া আমার ফার্মের উৎপাদিত দুগ্ধ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। বিশ্বনাথ পালের স্ত্রী উমা রানী পাল জানান, একটি সুষ্ঠু পরিকল্পনা পারে অনেক দূর এগিয়ে নিতে। এমনই চিন্তা চেতনায় প্রথমে আমি বিনিয়োগের অর্থ দিয়ে আমার স্বামীকে সহায়তা করি। বর্তমানে ফার্মটি একটি লাভজনক অবস্থানে এসেছে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।