× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

‘পাকিস্তান জিন্দাবাদ’ শ্লোগান দেওয়ায় ছাত্রীদের হেনস্থা

admin
হালনাগাদ: রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

পাকিস্তান জিন্দাবাদ বলার অভিযোগে কাশ্মীরি ছাত্রীদের আটকে রাখার অভিযোগ উঠলো। তাদের ক্ষমা চাইতে হবে বলেও দাবি তোলা হয়।

যদিও, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই কাশ্মীরি ছাত্রীরা। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তাঁরা। এই ঘটনার পর পরই দেহরাদূন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ছাত্রীরা। পুলিশি নিরাপত্তায় ছাত্রীদের মুক্ত করা হয়। দেহরাদূন পুলিশের তরফে ছাত্রীদের নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। ছাত্রীরা দেহরাদূনের ডলফিন ইনস্টিটিউটের ছাত্র

এক ছাত্রী জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় হঠাৎই কয়েকজন যুবক হস্টেলে চড়াও হয়। ছাত্রীটির কথায়, ‘‘ওঁরা আমাদের ক্ষমা চাইতে বলেন। তাদের অভিযোগ ছিল, আমরা নাকি পাকিস্তান জিন্দাবাদ বলেছি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন কোনও কথাই আমরা বলি নি।

ছাত্রীটি আরও জানান, ঘটনার পরই পুরো বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। খবর দেওয়া হয় পুলিশেও। ছাত্রীদের পাশাপাশি হস্টেল কর্তৃপক্ষের তরফেও পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসেই ছাত্রীদের উদ্ধার করেন।


এ ক্যটাগরির আরো খবর..