× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

পাইকগাছায় ২ কোটি টাকা আত্মাসাতের অভিযোগে র‌্যাক গ্রুপের ব্যবস্থাপক আটক

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
পাইকগাছায় ২ কোটি টাকা আত্মাসাতের অভিযোগে র‌্যাক গ্রুপের ব্যবস্থাপক আটক

পাইকগাছা প্রতিনিধি- খুলনার পাইকগাছায় প্রতারণা করে ৮শ সদস্যের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মাসাতের অভিযোগে এনজিও র‌্যাক গ্রুপের ব্যবস্থাপককে পুলিশ আটক করেছে। সে দীর্ঘ ৬ মাস পলাতক ছিল। থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার নোয়াকাটি গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে বরুন বিশ্বাস। সে নিজেই ব্যবস্থাপক সেজে ২০১১ সালে “র‌্যাক” নামে একটি এনজিও প্রতিষ্ঠা করে। নিয়োগ দেন ৩০জন মাঠ কর্মী, ৫জন অফিস কর্মী। যাদের মাধ্যমে ৮শ সদস্যের কাছ থেকে মাসিক, সাপ্তাহিক সঞ্চয় ও কিস্তি আদায় এবং ডিপিএস-এর মাধ্যমে লাখ লাখ টাকা উত্তোলন করে। যাতে এ পর্যন্ত সদস্যের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আদায় করে আত্মসাতের চেষ্টা করে।

সমিতির সদস্য সাজেদা বেগমের কাছ থেকে ৫৫ লাখ টাকা নেয়ায় তিনি বাদী হয়ে তার বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা করেছে। ভুক্তভোগীরা জানায়, উক্ত প্রতারক বরুন বিশ্বাস দীর্ঘ ৬ মাস ধরে এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছিল। তারা জানতে পারে খুব শ্রীঘ্রই বরুন ভারতে পালিয়ে যাবে। এ সংবাদ পেয়ে তারা কৌশল খাটিয়ে তাকে এলাকায় ফিরিয়ে আনে। বাড়িতে আসলে সদস্যরা আটকিয়ে রেখে শনিবার সকালে স্থানীয় পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়। ওসি এজাজ শফীর নির্দেশে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বরুন বিশ্বাসকে তার নিজ বাড়ী থেকে আটক করে।

এ বিষয়ে বরুন বিশ্বাস জানায়, আদায়কৃত টাকা যে সদস্যদের ডিপিএস-এর মেয়াদ পূর্ণ হয়েছে তাদেরকে টাকা দেয়া হয়েছে। এ ব্যাপারে ওসি এজাজ শফী জানান, ধৃত বরুনের নামে টাকা আত্মসাতের অভিযোগে থানায় মামলা হয়েছে। তাদেরক গ্রেপ্তার করে জেলহাজকে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..