× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

‎পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ

ACP
হালনাগাদ: বুধবার, ১৭ জুন, ২০২৬
পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ

‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ব্রি ধান -৮৭ এর বীজ বিতরণ করা হয়েছে।

উপকূলীয় অঞ্চলের লবনাক্ততা,  জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে জলবায়ু সহনশীল ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স বীজ ধান বিতরণ কর্মসূচির আয়োজন করে।

এ কর্মসূচির আওতায় ১৭ জুন বুধবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের ৩০ জন এবং এর আগের দিন মঙ্গলবার  সোলাদানা ইউনিয়নের ৩৫ জন সহ মোট  ৬৫ জন প্রান্তিক কৃষক কে ব্রি ধান-৮৭ এর বীজ বিতরণ করা হয়।

ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা ও পীযুষ কান্তি মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতাউল্লাহ , মোঃ আব্দুল্লাহ , স্টার প্রজেক্টের টিম লিডার শারমিন আরা লিনা, একাউন্ট অফিসার যোসেফ সরকার, প্রজেক্ট অফিসার এসএম আফজাল হোসেন, সিএম আলমগীর হোসেন, অনন্যা বৈরাগী ও  রেশমা সুলতানা। এসময় ইউপি সদস্য ও এলাকার কৃষক সহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বোরো মৌসুমে কৃষকদের মাঝে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ এর বীজ বিতরণ করা হয় এবং কৃষকরা ভালো ফলন পান।


এ ক্যটাগরির আরো খবর..