× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

পরীক্ষাই একমাত্র মূল্যায়ন নয় : শিক্ষামন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
পরীক্ষাই একমাত্র মূল্যায়ন নয় : শিক্ষামন্ত্রী

ঢাকা, ১২ কার্তিক (২৮ অক্টোবর):    শিক্ষার্থীর শিখন ফল যাচাইয়ে পরীক্ষাই একমাত্র মূল্যায়ন নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রাজধানীর  শিল্পকলা একাডেমিতে ‘বিশ্ব শিশু দিবস’-এর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

 

মন্ত্রী বলেন,  সরকার শিক্ষাক্রমের খোলনলচে পাল্টে ফেলার চেষ্টা করছে। পরীক্ষাই  শুধু থাকবে কেন? মূল্যায়নের আর কোনো পথ নেই? শিক্ষার্থী ভালো পারছে নাকি মন্দ পারছে, সেটি বোঝার আরো পথ আছে। পরীক্ষা থাকবে, একেবারেই থাকবে না, তা নয়। কিন্তু পরীক্ষাটাই সব নয়। ধারাবাহিক মূল্যায়ন থাকবে। কর্মসূচিভিত্তিক নানা ধরনের পড়াশোনা থাকবে। শিক্ষার্থীরা প্রজেক্টওয়ার্ক করবে।’ শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

 

শিশুদের অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার আহ্বানও জানান ডা. দীপু মনি। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে একটি মহল ধর্মের অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ সমুন্নত রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে। দীর্ঘকাল থেকে বাংলাদেশে সকল ধর্মের ও সকল ভাষার মানুষ রয়েছে। যার যার ধর্ম তার তার পালনের অধিকার থাকবে।

 

সবার প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুদের জন্য, শিক্ষার্থীদের জন্য সাম্প্রদায়িকতা রুখতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..