× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তুষ্টি রাজধানীবাসী

admin
হালনাগাদ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির কারণে রাজধানীতে তৈরি হওয়া হাজার হাজার টন কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চলা এ পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তুষ্টি জানিয়েছেন নাগরিকেরা।
ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করার আল্টিমেটাম দেন বিভক্ত দুই সিটি করপোরেশনের মেয়রদ্বয়।
দুই সিটি করপোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময়ের আগেই শেষ হবে বর্জ্য অপসারণের কাজ। ইতোমধ্যে অনেক এলাকায় পুরোপুরি বর্জ্য অপসারণ হয়ে গেছে। বুধবারই বাকি বর্জ্য অপসারণের কাজ শেষ হবে।
কোরবানির প্রথম দিনে রাজধানীজুড়ে বর্জ্য অপসারণে কাজ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। কোরবানি শুরুর পর থেকেই পাড়া-মহল্লায় তৎপরতা শুরু করেন দুই সিটির অধীনে প্রায় ১৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী।
এর আগে মঙ্গলবার দুপুরে নিজ নিজ এলাকায় দুই নগর পিতা আনিসুল হক ও সাঈদ খোকন পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দেন।
নগরবাসী সিটি করপোরেশনের দ্রুত বর্জ্য অপসারণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এবার শুরু থেকেই বর্জ্য অপসারণে বাড়তি তৎপরতা শুরু করে ঢাকার দুই সিটি করপোরেশন। নগরের পাড়া মহল্লায় গিয়ে ভ্যান ও ট্রাকে করে আবর্জনা সরিয়ে ফেলে পরিচ্ছন্নতা কর্মীরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সহকারী বর্জ্য ব্যবস্থাপক খোন্দকার মিল্লাতুল ইসলাম জানান, অনেক এলাকায় মঙ্গলবারই বর্জ্য অপসারণ করা হয়েছে। অন্যান্য এলাকায়ও দ্রুত বর্জ্য অপসারণের কাজ চলছে। নির্ধারিত ৪৮ ঘণ্টার আগেই সব বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।
তিনি বলেন, কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তা সবাই মাঠে রয়েছেন। সবাই কাজ করছেন। আশা করা হচ্ছে, আজকের মধ্যেই কাজ শেষ হবে। কোরবানির দ্বিতীয় দিনে যারা বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিচ্ছেন সেগুলোর বর্জ্যও অপসারণের কাজ চলছে বলে জানান তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বুধবার সকাল থেকে পরিচ্ছন্নতাকর্মীরা অলি-গলি থেকে অপেক্ষাকৃত বড় রাস্তাগুলোতে জড়ো করেছে বর্জ্য। সেখান থেকে বর্জ্য তুলে নিচ্ছেন সিটি করপোরেশনের ট্রাক।


এ ক্যটাগরির আরো খবর..