× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে বাস-থ্রি হুইলার সংঘর্ষে ফুটবল খেলোয়াড় নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাস ও থ্রি হুইলার সংঘর্ষে আতিকুল্লাহ আতিক (২৬) নামে থ্রি হুইলার চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ামারী এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
জানাযায়, নিহত আতিকুল্লাহ আতিক জেলার বোদা উপজেলার সর্দারপাড়া এলাকার মসলিম উদ্দিনের ছেলে৷ সে একজন পেশাদার ফুটবল খেলোয়াড়। বোদা ফুটবল একাডেমির একজন তালিকাভুক্ত খেলোয়ার। সে ফুটবল খেলার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য থ্রি হুইলার চালাতো।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকালে আতিকুল্লাহ বোদা থেকে একটি থ্রি হুইলার চালিয়ে বেকারীর মালামাল ডেলিভারি দেয়ার উদ্দেশ্যে তেঁতুলিয়া যাচ্ছিলেন। এসময় তেঁতুলিয়ার বোয়ালমারী এলাকায় গেলে সড়কে একটি ট্রাক্টরকে পাশ কাটতেই বাংলাবান্ধা থেকে ছেড়ে আসা পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির নামে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শামসুল হক ওই থ্রি হুইলারের চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..