× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৪ মে, ২০২৩
norail

নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
রোববার (১৪মে) বেলা ১১টায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আকরাম হোসেন এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মোঃ ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল খাঁন, আশিকুর রহমান, ফসিয়ার মোল্যা। রায়ের সময় ৩ জন আসামী আদালতে উপস্থিত ছিলেন। বাকী ২জনের
মধ্যে আশিকুর রহমান পলাতক ও ফসিয়ার রহমান মারা গেছেন।
মামলা নং এস সি ২০৮/১১, মামলার বিবরনে জানা যায়, বিগত ২০১০ সালের ১০ এপ্রিল সকাল সাড়ে ৭টার সময় সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী জমিতে পানি দেওয়ার জন্য ডিজেল কিনতে গেলে টাকিমার স্ল্ইুচগেটের পাশে আসামীরা ওত পেতে
থেকে কুপিয়ে হত্যা করে।
পরে ভিকটিমের ভাই জলিল ফারাজি বাদি হয়ে ২৬জনকে আসামী করে কালিয়া থানায় মামলা করে। মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই মোঃ তৈয়েব আলী ৬/১০/২০১০ ইং তারিখে আদালতে চার্জসিট দাখিল করলে আদালত ৩০/১০/২০১০ ইং তারিখে মামলার চার্জ গঠন করে।
রাষ্ট্রপক্ষ ১৫ জনের স্বাক্ষ্য গ্রহন করে। বিচারক এ মামলায় ৫জনকে অভিযুক্ত করে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজজীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা ও অন্যান্য আসামীদের বেকসুর খালাস দিয়ে এ রায় প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..