× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিউজ ডেস্ক

নৌকার বিরুদ্ধে দুই পুত্র পরাজিত ! এবার পিতা নৌকা নিয়ে প্রার্থী

admin
হালনাগাদ: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
নির্বাচন

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন: দুই পুত্র নৌকার বিরুদ্ধে নির্বাচন করে বিজয় লাভ করতে না পেরে পিতা মোঃ আব্দুর রহমান এবার নিজেই নৌকা মার্কা নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দাড়িয়েছেন। এ ঘটনাটি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের।

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন গত ২২ শে নভেম্বর ২০২১ ইং তাং বাংলাদেশ আওয়ামীলীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতির কাছে এক লিখিত অভিযোগে এ তথ্য প্রকাশ করেছেন। লিখিত অভিযোগে বলেন, ৪ নং পাল্টাপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তোবারক আলি চৌধুরী মৃত্যুবরণ করলে ২০১৭ সালের উপ-নির্বাচনে ইউনিয়ন সভাপতি আব্দুর রহমানের পুত্র আকরামুল জামান অটোরিক্সা মার্কা নিয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেন। সেই নির্বাচনে বিজয়ী হন বিএনপির মোঃ তসলিম উদ্দীন। নির্বাচিত হওয়ার পরেই মোঃ তসলিম উদ্দীন বিদেশে চলে যাওয়ায় পদটি শূন্য হয়। ২০১৮ সালে উপ-নির্বাচনে তোফাজ্জেল হোসেন নৌকা মার্কা নিয়ে ভোটে অংশ নেন। প্রতিপক্ষ হন নুর আলম সিদ্দিক। তিনি ঘোড়া মার্কা নিয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেন। দুই পুত্র ও অটোরিক্সা ও ঘোড়া মার্কা নিয়ে পরাজিত হওয়ার পর পিতা ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান এবার নৌকা মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ইউনিয়নবাসি বলছেন দুইপুত্র অটোরিক্সা ও ঘোড়া নিয়ে নির্বাচনী বৈতরনী পাড় হতে পারেনি। এবার পিতা নৌকা মার্কা নিয়ে বৈতরনী পার হওয়ার চেষ্টা করছেন। তোফাজ্জেল হোসেন লিখিত অভিযোগে বলেন একই পরিবারের দুই পুত্র নৌকার বিরুদ্ধে দুবার নির্বাচন করার পর পিতাকে মার্কা দেয়ায় এলাকার মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..