× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

নেতা-কর্মীদের দল না ছাড়ার আহ্বান এরশাদের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদক: হটাৎ হাসপাতাল থেকে আজ বৃহস্পতিবার পার্টি অফিসে হাজির হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেই মুহাম্মদ এরশাদ। তিনি বললেন,  তোমরা ভয় পেওনা। আমরা এগিয়ে যাব। আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে নিজের রাজনৈতিক কার্যালয়ের সামনে গাড়িতে বসে এমন কথা বলেন।  তিনি বলেন, আমার বয়স হয়েছে, চিকিৎসা করতে দিবে না। বাইরে যেতে দিবে না। মৃত্যুকে ভয় করি না। মাত্র কয়েক মিনিটের জন্য কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি বলেন, তোমাদের কোনো ভয় নেই। জাপা তোমাদের মাঝে বেঁচে থাকবে। জাপা চিরদিন নির্বাচন করেছে, এবারও করবে। তিনি বলেন, পুরনো মহাসচিবকে (রুহুল আমিন হাওলাদার) ভালোবাসতাম। নতুন মহাসচিবকে (মসিউর রহমান রাঙ্গা) তোমরা ভালোবেস৷ সে নতুন, তাকে সাহায্য করো।

এরশাদ বলেন, বেঁচে আছি, বেঁচে থাকব। ২৭ বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরেছি, পার্টি ছাড়ি নাই৷ সব নির্ভর করে তোমাদের ওপর। কেউ পার্টি ছেড়ে যেও না, আমাকে প্রতিশ্রুতি দাও৷

তিনি বলেন, আমার ব্লাড শর্টেজ রয়েছে, একটু বাসায় যাচ্ছি খেতে। এ সময় এরশাদের কার্যালয়ের সামনে কর্মীরা স্লোগান ধরেন। বলেন, ‘এরশাদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।’

 

 


এ ক্যটাগরির আরো খবর..