× Banner
সর্বশেষ
তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নড়াইলের নৃসংসতার ঘটনায় আওয়ামী লীগ নেতা আটক

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

উজ্জ্বল রায় নিজস্ব প্রতিনিধিঃ নড়াইলের নৃসংসতার ঘটনায় আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ৮ জনকে আসামি করে থানায় মামলাকরা হয়েছে।
একটি ঘরের মধ্যে শিকল বেঁধে সালাউদ্দিনের ওপর ৪৯ দিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিলধুড়িয়া এলাকার এস এমবি ইট ভাটার শ্রমিক সালাউদ্দিন গাজীকে (২৭) শিকলবাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শিকলে বেঁধে রাখার ৪৯দিন পর বড়নাল এলাকার একটি বাড়ি থেকে সালাউদ্দিনকে উদ্ধার করে পুলিশ। সালাউদ্দিনের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা বাজার এলাকায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইটভাটা মালিক ইলিয়াসাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল মল্লিককে (৩৫)কে রাতে আটক করে পুলিশ।
সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।  পুলিশ সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের শ্বশুরের কাছে ভাটা মালিক আওয়ামী লীগ নেতা মনিরুলের পাওনা টাকাকে কেন্দ্র করে ২০১৯ সালের ৩০ নভেম্বর বরিশালের মুলাদী থেকে র‌্যাব পরিচয়ে তাকে (সালাউদ্দিন) তুলে কালিয়ায় নিয়ে আসা হয়। এরপর মনিরুল তার বাড়ির পাশে একটি ঘরের মধ্যে শিকল বেঁধে সালাউদ্দিনের ওপর ৪৯ দিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার রাতে বড়নাল এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিনকে রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে  উদ্ধার করে। সালাউদ্দিনকে উদ্ধারের পর কালিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নড়াইলের কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল মল্লিকসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..