× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

পিঁ আই ডি

মাঠপর্যায়ে ৮০ থেকে ৯০ ভাগ নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে -পরিকল্পনামন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
নির্বাচনী পরিবেশ তৈরি

এখনও শতভাগ নির্বাচনী পরিবেশে তৈরি হয়নি। মাঠপর্যায়ে আমরা ঘুরে দেখছি ৮০ থেকে ৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে, মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে। দেশের মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। উন্নয়নের আওয়ামী লীগ সরকারকে তারা আবারও ক্ষমতায় আনবেন। বলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

আজ রবিবার (৫ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের নতুন ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হরতাল-অবরোধে দেশের অর্থনীতির প্রচণ্ড ক্ষতি হচ্ছে। রাজনীতির নামে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে তারা হয়তো ভুলে গেছেন বাংলার মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল। প্রয়োজনে আবারও লড়াই করে উন্নয়নের সংগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চালিয়ে যাবে।

এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ও পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..