× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

প্রতাপনগরে বাল্য বিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে ক্যাম্পিং

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরাঃ  আশাশুনি উপজেলার প্রতাপনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মানব পাচার প্রতিরোধে জন সচেতনতা মূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে প্রতাপনগর ইউনিয়নের ইউনাইটেড একাডেমী (মাধ্যমিক বিদ্যালয়) চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে, উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনাইটেড একাডেমীর প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশ, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, শিক্ষার্থী আল আমিন, শ্রাবন বায়জীদ ও নুরুন্নাহার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, দৃষ্টিপাত প্রতিনিধি মাসুম বিল্লাহ, স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সচিব, শিক্ষক, ইমাম, অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..