× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

নারী ক্ষমতায়ন বাড়লেও ৮০ ভাগেরও বেশি বিবাহিত নারী নির্যাতনের শিকার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

দেশের সর্বত্র নারীদের এখন অবাধ বিচরণ রাজনীতি, অর্থনীতি, আইন-শৃঙ্খলা, পোশাক খাতসহ বিভিন্ন জায়গায়। নারীর ক্ষমতায়নে অনেকখানি এগিয়ে বাংলাদেশ। এই দিক থেকে বিশ্বে দশম বাংলাদেশের নারীরা। লিঙ্গ বৈষম্য দূর করার দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। কিন্তু বদলায়নি নারী নির্যাতনের চিত্র। ডিবিসি।

২০১৫ সালের ভায়োলেন্স এগেইনস্ট ওমেন জরিপ অনুযায়ী ৮০ ভাগেরও বেশি বিবাহিত নারী কোনো না কোনো ভাবে নির্যাতনের শিকার। আরেকটি জরিপ বলছে, ৪০ ভাগ মানুষ নারী নির্যাতন বলতে শুরু শারিরীক নির্যাতনকেই বুঝেন। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন অঞ্চলে অনেকেই এখনও নির্যাতন সম্পর্কে সচেতন নয়।

ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার সাঈদা বিলকিস বলেন, বেশিরভাগ মানুষই নির্যাতনের ধরন সম্পর্কেই জানে না। সাধারণত আমরা শুধুমাত্র মারা বা আঘাত করলেই সেটাকে নিয়ে রিপোর্ট করি। আমরা ধর্ষণকে অনেক বেশি ফোকাস করি, কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ দিয়েও যে নারীদের অবমাননা করা হয়, সেগুলো আমরা ফোকাস করি না।

নারীর ক্ষমতায়ন বা দক্ষতা বাড়ানোর পাশাপাশি পুরুষের মানসিকতা বদলানোরও তাগিদ দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড দেশের সর্বত্র নারীদের এখন অবাধ বিচরণ রাজনীতি, অর্থনীতি, আইন-শৃঙ্খলা, পোশাক খাতসহ বিভিন্ন জায়গায়। নারীর ক্ষমতায়নে অনেকখানি এগিয়ে বাংলাদেশ। এই দিক থেকে বিশ্বে দশম বাংলাদেশের নারীরা। লিঙ্গ বৈষম্য দূর করার দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। কিন্তু বদলায়নি নারী নির্যাতনের চিত্র।

২০১৫ সালের ভায়োলেন্স এগেইনস্ট ওমেন জরিপ অনুযায়ী ৮০ ভাগেরও বেশি বিবাহিত নারী কোনো না কোনো ভাবে নির্যাতনের শিকার। আরেকটি জরিপ বলছে, ৪০ ভাগ মানুষ নারী নির্যাতন বলতে শুরু শারিরীক নির্যাতনকেই বুঝেন। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন অঞ্চলে অনেকেই এখনও নির্যাতন সম্পর্কে সচেতন নয়।

জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মো. শেখ ইমতিয়াজ বলেন, নারী সঙ্গে সহিংসতার পরিমাণ আগের চেয়ে বেড়েছে এর কারণ হচ্ছে মেয়েরা এখন আর ঘরে বসে থাকছে না, তারাও বাহিরে বের হচ্ছে। নারীর ক্ষমতায়নের বিষয়গুলো মেয়েদের যতোটা না পড়ানো উচিত, তার চেয়ে ছেলেদের পড়ানো আরও বেশি জরুরি।

এডৌবি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেহানা পারভীন বলেন, মেয়েদের ক্ষেত্রটা কিন্তু নিজেদেরই তৈরি করে নিতে হবে। যেমন কর্পোরেটে অনেক মেয়ে আসছেন। তাদের দেখাদেখি যে অন্য মেয়েরা আসবে সেই দক্ষতা তৈরি হওয়ার জায়গাটা কম। মেয়েদের রক্ষার জন্য কাজের পরিবেশ আরও উন্নত করা দরকার এবং এই কাজটা কিন্তু ছেলেদেরই করে দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..