নারীর উন্নয়ন মানে পুরুষরা পিছিয়ে পড়া নয় -শিক্ষামন্ত্রী

নারীর উন্নয়ন মানে পুরুষরা পিছিয়ে পড়া নয় -শিক্ষামন্ত্রী
নারীর উন্নয়ন মানে পুরুষরা পিছিয়ে পড়া নয়

নারীর উন্নয়ন মানে পুরুষরা পিছিয়ে পড়া নয়। তা সমাজের সবার উন্নয়ন। নারী শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্র সুযোগ করে দিতে হবে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারীরা নেই। ইসলামের নাম ব্যবহার করে কিছু লোক নারী অগ্রযাত্রায় বাধা দিচ্ছে। অথচ ইসলাম নারীদের সর্বোচ্চ অধিকার দিয়েছে। নারীরা আজ রাষ্ট্র পরিচালনা করছেন, জনগণের প্রতিনিধিত্ব করছেন। বিশ্ব শান্তি রক্ষায় নারী, সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিরোধীদলের নেত্রী নারী, স্পিকারসহ বিভিন্ন জায়গায় নারীরাও নেতৃত্ব দিচ্ছেন। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৭ জুলাই) সকালে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে আর কেউ গৃহহীন থাকবে না। সরকার এজন্য কাজ করছে। যারা ২০০১ থেকে ২০০৫ সালে দেশকে অস্থিতিশীল করেছে। ২০০৪ সালে গ্রেনেড মেরে ২৪ জন মানুষ হত্যা করেছে। তারাই হলো দেশের চিহ্নিত বিএনপি-জামায়াত। তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। ৫০০ বিদ্যালয় পুড়িয়েছে। এদের আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে ও নেতা নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান।

এতে আরও দেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুর ইসলাম নাজিম দেওয়ান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারহানা আক্তার রুমা।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব মহিলা লীগের নেত্রী নাজমা আলম। আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।