নামকরণ যজ্ঞানুষ্ঠান ও অসহায়দের খাবার বিতরণ

নামকরণ যজ্ঞানুষ্ঠান ও অসহায়দের খাবার বিতরণ

আনন্দলোক ফাউণ্ডেশনের চেয়ারম্যান-নির্বাহী পরিচালক এবং দ্যা নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশকের পুত্রের নামকরণ যজ্ঞানুষ্ঠান, আশীর্বাদ কামনা ও অসহায়দের খাবার বিতরণ করা হয়েছে।নামকরণ আশীর্বাদ

আজ ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর স্বামীবাগস্থ বাসভবনে বৈদিক নিয়মানুযায়ী পুত্র জন্মের এগারো দিনে নামকরণ যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকালে যজ্ঞানুষ্ঠানে পৌরহিত্য করেন রেখা রানী(দেবী অগ্নিহোত্রী) ও সহযোগিতা করেন রুবেল দাস রাহুল। আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দলোক ফাউণ্ডেশনের যুগ্ম সম্পাদক মিহির পাণ্ডে, আনন্দলোক ফাউণ্ডেশনের উপদেষ্টা আয়কর আইনজীবী সুনীল বিশ্বাস উপস্থিত ছিলেন।আনন্দলোক খাদ্য বিতরণ

দুপুরে প্রসাদ বিতরণ শেষে আশীর্বাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারনে অনুপস্থতিতে দুঃখ প্রকাশ করে যেকোন সময় এসে আশীর্বাদ দান করবেন জানিয়েছেন সংসদ সদস্য পংকজ দেবনাথ।

রাতে সায়েদাবাদ টার্মিনালে দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করেন।

উল্লেখ্য, আনন্দলোক ফাউন্ডেশন দুস্থ অসহায় মানুষের সেবায় ২০১৮ সাল থেকে কাজ করছেন। বিনামূল্যে স্বাস্থ্য সেবায় কাপ্তান বাজার ও স্বামীবাগে আনন্দম যোগ ইনস্টিটিউট, দারিদ্র দুরীকরনে আনন্দম আইটি ইনস্টিটিউট, করোনাকালীন সময়ে রমজান মাসব্যাপী ইফতার বিতরণ, খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, সমবায় সমিতি তৈরি প্রভৃতিতে কাজ করছে। বরিশালে দক্ষিন বঙ্গ শাখার কাজ চলছে। আরও জানতে এখানে ক্লিক করুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।