× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নাটোরে স্বামীর লিঙ্গ কেটে ফেললেন স্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

নাটোর প্রতিনিধিঃ  স্বামীর পরকীয়া সন্দেহের জের ধরে ঘমন্ত অবস্থায় স্বামীর লিঙ্গ কেটে ফেললেন স্ত্রী। নাটোরের সিংড়ায় স্ত্রী কুলসুম বেগম (৩২) কর্তৃক স্বামী মিটুলের (২৮) লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার মধ্যরাতে নাটোর জেলার সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের তেঘর গ্রামে এ ঘটনা ঘটে। তাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুলসুম বেগম একই ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামের মকলেছের কন্যা। মিটুল তেঘর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

জানা যায়, আট মাস আগে গার্মেন্টসে চাকরির সুবাদে কুলসুমের সঙ্গে মিটুলের পরিচয় হয়। পরে দুজন ঢাকাতে বিয়ে করে ঘর-সংসার করছিলেন। সম্প্রতি তারা ঈদের ছুটিতে বাড়িতে আসেন। বাড়িতে এলে ছেলের চাইতে মেয়ের বয়স বেশি হওয়ায় কলহের সৃষ্টি হয়। শালিস বৈঠকের পর সংসার করতে থাকেন কুলসুম।

এদিকে কুলসুমের অভিযোগ, বাড়িতে এসে পরকীয়ায় জড়িয়ে পড়েন মিটুল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। বুধবার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে কোনো এক সময় ব্লেড দিয়ে তার লিঙ্গ কেটে ফেলেন।

সিংড়া থানার ডিউটি অফিসার এসআই পলাশ জানান, কুলসুমকে আটক করে জবানবন্দির জন্য নাটোর কোর্টে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..