× Banner
সর্বশেষ
পাইকগাছায়  ইয়াবাসহ একজন গ্রেফতার: মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই – প্রতিমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নবীগঞ্জে করোনা ভাইরাস ভ্যাকসিন কার্য্যক্রম শুরু 

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদানের আনুস্টানিক কার্য্যক্রম ৭ ফ্রেবুয়ারী রবিবার সকাল ১০ টাকায় উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভ্যাকসিন কমিটির সভাপতি শেখ মহি উদ্দিন এই কার্য্যক্রমের শুভ সুচনা করেন।
উপজেলা ভ্যাকসিন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের  সার্বিক তত্ববধানে এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার  ভুমি সুমাইয়া মমিন, বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন বীর প্রতিক, নবীগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও এমসি এইচ এফপি প্রিয়াংকা পাল চৌধুরী,আরএমও ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মেডিকেল এ্যাসিসটেন্ট আল মনসুর,ইউপি আই টেকনেশিয়ান তোহা আহমদ,প্রাক্তন ইপিআই টেকনিশিয়ান অজিত কুমার দাশ অফিস সহকারী রাসেল আহমদ  প্রমূখ।
এ সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন নিজে প্রথমে টিকা গ্রহন করেন এবং সবাই অনলাইনে রেজিষ্টেশন করে টিকা গ্রহন করে সরকারী কাজকে বেগবান ও সহযোগীতার করার জন্য সকলের প্রতি আহবান জানান। রবিবার প্রথম দিনে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ৩০ জন পুরুষ এবং ২০ জন মহিলাসহ মোট ৫০ জন করোনা  প্রতিষেধক টিকা গ্রহন করেন।
উল্লেখ্য ৭ ফেব্রæয়ারী ২০২১ইং রবিববার থেকে ১০ ফেব্রæয়ারী পর্যন্ত উপজেলার ৫৫ বছরের উর্দ্ধে (পঞ্চান্ন বছরের বেশি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২টি বুথে ১১ হাজার ৯ শতজন পুরুষ ও নারীকে ১৫টি ক্যাটাগরির ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের নির্দেশনা অনুযায়ী করোনাভ্যাকসিন প্রদান (টিকা) দেয়া হবে এবং প্রত্যেককে ৪ সপ্তাহ (২৮ দিন) পর দ্বিতীয় ডোজ (টিকা) প্রদান করতে হবে। এতে নবীগঞ্জ উপজেলায় প্রথম ধাপে ৫ হাজার ৯ শত ৫০ জন পুরুষ ও নারী টিকা পাবেন।  গর্ভবতী, জ্বর, কাশ্বিসহ যারা ওই দিন অন্যান্য রোগে আক্রান্ত হবেন তাদের করোনা ভ্যাকসিন (টিকা) না দেয়ার আহবান জানানো হয়।
এছাড়াও টিকা দেয়ার পর যদি কেউ অসুস্থ বোধ করেন এক্ষেত্রে তাদেরকে ভয় বা আতংকিত না হওয়ার জন্য জানানো হয়। পর্যায়ক্রমে উপজেলার কোন নারী পুরুষ টিকা থেকে বঞ্চিত না হন এ বিষয়ে কাজ করছে সরকারের স্বাস্থ্য বিভাগ বলে জানান ইউএনও।


এ ক্যটাগরির আরো খবর..