হার্ড অবশেষে জনিকে ছেড়েই গেলেন

বিনোদন ডেস্ক: জনি ডেপের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত করেছেন মডেল ও অভিনেত্রী অ্যাম্বার হার্ড।

এক যৌথ বিবৃতিতে তারা এই বিচ্ছেদের কথা স্বীকার করেছেন।

হলিউডের তারকা দম্পতি জানিয়েছেন, শারীরিক ও মানসিকভাবে সুখে থাকার জন্যই তারা এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

জনি ডেপ ও অ্যাম্বার হার্ড বিবৃতিতে আরও বলেছেন, ‘আমাদের মধ্যে তীব্র ভালোবাসা ছিল এবং এখন এটাই সত্য- সেটি আর নেই। কিন্তু, সব সময় আমরা এ ভালোবাসার প্রতি দায়বদ্ধ।’

হার্ডের আইনজীবী মঙ্গলবার জনি ডেপের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের একটি একটি অস্থায়ী নির্দেশনামা পাঠিয়েছেন।

ভালোবেসে ৩০ বছরের অ্যাম্বার হার্ড ২০১১ সালে বিয়ে করেছিলেন ৫২ বছরের জনি ডেপকে। কিন্তু, ১৫ মাসের মাথায় এই বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন হার্ড।

টেক্সাসের এই অভিনেত্রী ‘অলংঘনীয় মতবিরোধকে’ কারণ দেখিয়ে লস অ্যাঞ্জেলেসের সুপিরিয়র কোর্টে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। তারই চূড়ান্ত রুপ নিল মঙ্গলবার।

২০১১ সালে ‘দা রাম ডায়রি’ চলচ্চিত্রে সহশিল্পীর অভিনয়কালে ৫২ বছর বয়সী ডেপের প্রেমে পড়েন অ্যাম্বার হার্ড। তবে তাদের কোনো সন্তান হয়নি।

তবে আদালতে জনি ডেপ তার বিরুদ্ধে অ্যাম্বারের হার্ডের করা অভিযোগ অস্বীকার করেছেন।

১৯৮৩ সালে জনি ডেপ প্রথমবার লরি অ্যানে অ্যালিসনকে বিয়ে করেছিলেন। সেই বিয়ে টিকেছিল দুই বছর। গত শতকের নব্বইয়ের দশকে উইনোনা রাইডার এবং সুপার মডেল কেট মসের সঙ্গেও ডেপের প্রেমের সম্পর্ক ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।