× Banner
সর্বশেষ
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল

নখের যত্নে যা করবেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: এমন কিছু মাস্ক আছে যা শুধু আপনার নখের শুষ্কতাই কমাবে না, নখের খসখসে ভাবও দূর করবে।

জেনে নিন শুষ্ক ও খসখসে নখের যত্নে যা করবেন-

অলিভ ওয়েল লেবুর মিশ্রণ: অলিভ ওয়েলের মধ্যে সামান্য একটু লেবুর রস মিশিয়ে হালকা গরম করুন। এরপর মিশ্রণটিতে হাত এবং নখ ডুবিয়ে রাখুন। ১০ মিনিট পর হাত উঠিয়ে গ্লোবস পড়ে নিন। এভাবে ২০ মিনিট রাখুন। পরে গ্লোবস খুলে ঘুমাতে যান। এভাবে কিছুদিন করতে থাকলে নখ অনেকটাই নরম হবে।

ভিটামিন ক্যাপসুল: চাইলে শুষ্ক ও খসখসে নখের যত্নে আপনি ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রতিটি নখে ক্যাপসুলের ফোটা দিয়ে ভালোভাবে ম্যাসেজ করুন। নিয়মিত রাতে এভাবে যত্ন নিলে ভালো উপকার পাওয়া যায়।

ময়েশ্চারাইজিং লোশন: শুষ্ক নখে ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়। এমনকি নখের খসখসে ভাব দূর করতে পেট্রোলিয়াম জেলিও ব্যবহার করতে পারেন আপনি।

শুষ্ক নখের যত্নে অলিভ অয়েল কিংবা ভিাটামিন ই যাই ব্যবহার করুন না কেন, নখের শুষ্ক ও খসখসে ভাব দূর হওয়া পর্যন্ত এগুলো নিয়মিত ব্যবহার করুন। তাতে একসময় আপনার হাতের নখও হয়ে উঠবে অনেক আকর্ষণীয় এবং সুন্দর।


এ ক্যটাগরির আরো খবর..