× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

কুুড়িগ্রামে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতির প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন

ACP
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০২২
জাতীয় পার্টির মানববন্ধন

দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সদস্য এমপি পনির উদ্দিন আহমেদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩শে মার্চ (বুধবার) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম শাপলা চত্ত্বরে জাতীয় পার্টি, জাতীয় যুব সহংহতি, জাতীয় মটর শ্রমিক পার্টি, জাতীয় ছাত্র সমাজ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের দুই সহস্রাধিক নেতা-কর্মীর সরব উপস্থিতিতে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা আতাউর রহমান আতা, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম-২ আসনের এমপির রাজনৈতিক সহকারী নুর আলম সিদ্দিক লাভলু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাইদুর রহমান, পৌর শাখার সদস্য সচিব আমিনুর রহমান, জেলা যুব সংহতির মাসুদ রানা ইকবাল, জাতীয় মটর শ্রমিক পার্টির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মিরান, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম, জেলা সদস্য সচিব মোন্নাফ হাসান প্রমূখ।
বক্তারা, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতি বন্ধ করার এবং অবিলম্বে বাণিজ্যমন্ত্রীর টিপু মুন্সির অপসারণ দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..