× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

দেশ ও সরকারের বিরুদ্ধে প্রোপাাকান্ডা শুরু -আনিসুর রহামান তালুকদার এমপি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
দেশ ও সরকারের বিরুদ্ধে প্রোপাাকান্ডা

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বিভিন্ন প্রোপাকান্ডা শুরু হয়েছে দেশের বিরুদ্ধে। এই সরকারের সময় তিন মাস হয়েছে সামনে অনেক সফলতা আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের,আমাদের ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ এদেশ এগিয়ে যাবে,এদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

আজ বৃহস্পতিবার (২১মে) সকালে কালকিনি পৌরসভা চত্বরে ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্র দুস্থ অসহায় জনগণের মাঝে বিনামূল্যে পরিবার প্রতি (ভিজিএফ) এর ১০ কেজি চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,আমরা আজকে কালকিনি পৌরসভার দুইটি ওয়ার্ডে (ভিজিএফ) এর চাল দেওয়ার উদ্বোধন করলাম,গরিব,অসহায় মানুষের জন্য ১০ কেজি করে চাল সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ রোজার ঈদ যেভাবে সুন্দরভাবে পালন করেছে এবার কোরবানির ঈদও যেন অসহায় মানুষেরা ভালোভাবে পালন করতে পারে সেজন্যই সরকারের পক্ষ থেকে ( ভিজিএফ) এর ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফ-উল আরেফীন এর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,কালকিনি উপজেলা ছাত্র দলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার, যুবদল নেতা মামুন শিকদার, সামিম মোল্লাসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..