× Banner
সর্বশেষ
রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ-বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব – শিক্ষামন্ত্রী পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

দেশের মানুষ হানাহানির ছাত্ররাজনীতি দেখতে চায় না

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘এ দেশের মানুষ হানাহানির ছাত্ররাজনীতি দেখতে চায় না। তাই ছাত্রলীগকে শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এজন্য প্রয়োজনে অন্যান্য দলের ছাত্রসংগঠনের সহযোগিতাও নিতে হবে।’

রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এখন কোনো বিশ্ববিদ্যালয়ে সেশনজট নেই। নিয়মিত ক্লাশ, পরীক্ষা হচ্ছে। হলগুলোতে অস্ত্রের ঝনঝনানি নেই। এসব শেখ হাসিনা সরকারের অবদান। ছাত্রলীগকে এই স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে দৃঢ় ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, ‘ছাত্রলীগ আমার রাজনীতির শেকড়। দেশের সকল গৌরবময় অর্জনে এই সংগঠনের অসামান্য অবদান রয়েছে। ছাত্রলীগ প্রতিষ্ঠা না হলে ভাষা আন্দোলন, গণতন্ত্র ও স্বাধীনতা অর্জনে সফলতা হয়তো আসত না। এজন্য গর্ববোধ করি।’

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, প্রাক্তন ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম, প্রাক্তন সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি আজিজুল হক রানা প্রমুখ।

সভা শেষে সৈয়দ আশরাফুল ইসলাম ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে ‘বঙ্গবন্ধুর  অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..