× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

সুরমা নদীতে নির্মাণাধীন ব্রীজ দুর্বীণ শাহ’র নামে নামকরন হবে -এমপি মানিক

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

ছাতক প্রতিনিধিঃ ছাতকে পীর সফাত উল্লাহ (রহ.) ও দুর্বীণ শাহ (রহ.) দু’দিন ব্যাপী বার্ষিক ওরস মোবারকের সমাপনী অনুষ্ঠান শুক্রবার দুর্বীণ টিলায় মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে পীর সাধক দুর্বীণ শাহ’র স্মৃতিচারনমুলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, জ্ঞানের সাগর উপাধিদে ভুষিত এ মহা ব্যক্তিকে স্মরনীয় করে রাখতে ছাতকের সুরমা নদীর উপর নির্মাণাধীন ব্রীজের নামকরন করা হবে দুর্বীণ শাহ ব্রীজ।
দূর্বীণ টিলায় দর্শনার্থীদের আসা-যাওয়া সহজ করতে এবং এলাকাকে পর্যটন কেন্দ্রের মতো গড়ে তুলতে সার্বিক ব্যবস্থা নেয়ার কথা বলেন এমপি মানিক। কবি পুত্র আলম শাহ’র সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ, সহকারী জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাছুম, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক সিমেন্ট কারখানার এমডি এএফএম আব্দুল বারী, লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানার প্লান্ট ম্যানেজার হারপাল সিং, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, গবেষক সুমন দাস, গবেষক সৈয়দা আখি হক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..