× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

মেঘনা নদীতে আলুবাজার ও ইষানবালার মধ্যবর্তী এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে আহত ৬

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ এম ভি আওলাদ-৪  এর সঙ্গে ঢাকা থেকে ভান্ডারিয়াগামী টিপু-১২ এর সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জন‌কে রাত পৌ‌নে ১টার দি‌কে চাঁদপুর চি‌কিৎসার জন্য চাঁদপুর না‌মি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার রাত আনুমা‌নিক ১২টার দি‌কে চাঁদপুর জেলার মেঘনা নদীর আলুবাজার ও ইষানবালার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। আলুবাজার ও ইষানবালা এলাকার মধ্যবর্তী স্থা‌নে পৌঁছা‌লে দুই ল‌ঞ্চের মু‌খোমুখি সংঘর্ষ হয়। এতে আওলাদ ৪ লঞ্চটি ক্ষ‌তিগ্রস্থ হয়। ওই ল‌ঞ্চের ৬ জন যাত্রী আহত হন।

অপর‌দি‌কে টিপু ১২ ল‌ঞ্চের ব‌রিশা‌লের সুপারভাইজার লিটু দাস জানান, টিপু ১২ ল‌ঞ্চের সুকানের চেইন ছিড়ে যাওয়ায় সেটা মেরামত করা হ‌চ্ছি‌লো, বিপরীত দিক থে‌কে আওলাদ-৪ চলে আসলে দুর্ঘটনা ঘ‌টে। টিপু ১২ এর কো‌নও ক্ষয়ক্ষ‌তি হয়‌নি ব‌লে জানান তি‌নি।

উল্লেখ্য, রোববার গভীর রা‌তে মেঘনা নদী‌তে কীর্তণ‌খোলা ১০ ও ফারহান ৯ ল‌ঞ্চের মু‌খোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই যাত্রী নিহত হন। ফারহান ৯ লঞ্চ‌টি ও টিপু ১২ একই কোম্পানীর।


এ ক্যটাগরির আরো খবর..