ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমানের সাথে আজ তাঁর মন্ত্রণালয়ের  অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার Haznah Md. Hashim সাক্ষাৎ করেন ।

২৪ ফেব্রুয়ারি সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। মালয়েশিয়া সরকারের অর্থায়নে পরিচালিত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ‘সৌহার্দ্যপূর্ণ হাসপাতাল’ এর কার্যক্রম গতিশীল করার বিষয়েও তাঁরা আলোকপাত করেন ।

এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ নাসিম এনডিসি, শরণার্থী বিষয়ক সেলের প্রধান (যুগ্ম সচিব) মোঃ হাসান সারওয়ার এবং মালয়েশিয়া দূতাবাসের ডেপুটি হাইকমিশনার উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।