× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

 শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন থেকে ছেলে সাগর বৈদ্যের তেল সংগ্রহের জন্য তেলের লাইনে মোটর সাইকেল নিয়ে অপেক্ষা করছে মা বিথিকা রানী বৈদ্য(৪৮)। ভাড়ায় মোটর সাইকেল সাগর বৈদ্য এখন তেল না পেয়ে সংসারের খরচ চালাতে আয়ের জন্য মাঠের কৃষি কাজে নেমে পড়েছেন সাগর বৈদ্য। এ জন্য ইউনিয়ন ভিত্তিক তেল প্রদানের দিনে ছেলের মোটর সাইকেলের তেল সংগ্রহে অপেক্ষা করছে মা।

বৃহস্পতিবার(২৩ এপ্রিল) প্রখর রৌদ্রে গাড়ি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় সাগর বৈদ্যের মা বিথিকা বৈদ্যকে। সারাদেশে জ¦ালানী সংকটের কারণে পাঁচদিন পর তেল সংগ্রহ করা যাবে জানিয়েছেন ডেলমা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। ইউনিয়ন ভিত্তিক তেল প্রদানের ঘোষণায় বৃহস্পতিবার তেল সংগ্রহ করা যাবে একারণে দীর্ঘ লাইন পড়ে যায়। ডেলমা ফিলিং স্টেশন থেকে নির্ধারিত দিন ও সময়ে তিনটি ইউনিয়নের তেল সংগ্রহ করা যাবে এমন সিদ্ধান্ত প্রদান করেন উপজেলা প্রশাসন।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী এ ইউনিয়নে দুই হাজারের অধিক মোটরসাইকেল ব্যবহারকারী রয়েছে। স্থানীয় ভাড়ায় মোটরসাইকেল চালকরা তেল সংকটের কারণে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ভিন্ন পেশায় যুক্ত হচ্ছে কেউ আবার বেকার বসে আছে। এমন পরিস্থিতিতে তেল সংগ্রহে ছেলের পরিবর্তে মা আসছেন তেল সংগ্রহে। তিন সন্তানের জননী বিথিকা রানী বৈদ্য বলেন তার ছেলে ভাড়ায় মোটর সাইকেল চালানো সহ কৃষিকাজ করে সংসারের ব্যয় নির্বাহ করে থাকেন। সময়মত তেল নাপাওয়ায় কৃষিকাজে শ্রম দিতে গেছে। তেল দেওয়ার খবর শুনে গাড়ী নিয়ে তেলের লাইনে অপেক্ষা করছি।

ফিলিং স্টেশন থেকে সকালে চাকুরীজীবিদের তেল প্রদান করা হয়েছে। পরবর্তীতে জনসাধারণের তেল প্রদান করা হবে একারণে লাইনে বিথিকা রানী অপেক্ষা করছেন। মুন্সিগঞ্জ ইউপি সদস্য দেবাশিষ গায়েন বলেন সকলের সাথে সমন্বয় করে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন ভিত্তিক তেল প্রদান করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..