× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ডেস্ক

তৃতীয় দিনে আজ শুক্রবার হজযাত্রী ৪ হাজার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
হজ

তৃতীয় দিনে আজ শুক্রবার মোট ১০টি ফ্লাইটে ৪ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে চারটি ফ্লাইট।

বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে নির্দিষ্ট ফ্লাইটের আগেই হজযাত্রীরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে যান।

এদিকে আগের থেকে বেড়েছে ভিসা প্রাপ্তির হার। বুধবারও (৩০ এপ্রিল) ১৯ হাজারের বেশি ভিসাবিহীন যাত্রী থাকলেও আজ কমে তা ১৬ হাজারে নেমেছে। এখন পর্যন্ত ২৭টি ফ্লাইটে ১১ হাজারেরও বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

নির্বিঘ্নে হজ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শতভাগ যাত্রীর ভিসা পাবেন বলে জানাচ্ছে হজ অফিস। যাত্রীরা বলছেন, বহুদিনে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন হজ যাত্রীরা।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

আগামী ৩১ মে পর্যন্ত চলবে প্রাক-হজ ফ্লাইট। হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।


এ ক্যটাগরির আরো খবর..