× Banner
সর্বশেষ
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব

নিজস্ব প্রতিবেদক

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ - মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেনতৃণমূলের উদ্যোক্তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভরতার দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে পারে। তিনি বলেনবর্তমান বৈশ্বিক অস্থিতিশীল ও সংকটপূর্ণ পরিস্থিতিতে স্বাবলম্বী হওয়াই একটি জাতির টিকে থাকার প্রধান শক্তি। সেক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশের স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই হতে পারে আমাদের টেকসই উন্নয়নের উপায়।

মন্ত্রী আজ ঢাকার বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতিতে ‘চয়নিকা নারী উদ্যোক্তা উৎসব ২০২৬’ এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা তামান্না রহমান। এ সময় বিশ্ববরেণ্য ফ্যাশন আইকন ও ইউনেস্কো আর্টিস্ট ফর পিস বিবি রাসেল উপস্থিত ছিলেন।

নারী উদ্যোক্তাদের দেশের অর্থনীতির শক্তিশালী চালিকাশক্তি উল্লেখ করে মন্ত্রী বলেননারী উদ্যোক্তারা কুটির শিল্পকৃষিভিত্তিক ব্যবসাফ্যাশনহস্ত শিল্পফুড প্রসেসিংসহ অন্যান্য ছোট ছোট কাজে নিজেদের সম্পৃক্ত করার মাধ্যমে অর্থ উপার্জন করছেন। এভাবে তারা শুধু নিজের পরিবারকেই স্বাবলম্বী করছেন নাতারা দেশের স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধিকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বাজার তৈরির মাধ্যমে জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

মন্ত্রী তাঁর নিজের নির্বাচনি এলাকাসহ সারাদেশের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের চাহিদার কথা উল্লেখ করে বলেনতৃণমূল পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ খুব কম। গ্রামের মানুষদের কীভাবে কর্মোপযোগী করা যায়গ্রামে উৎপাদিত পণ্যের বাজারজাত কীভাবে সহজ প্রক্রিয়ায় নিশ্চিত করা যায় সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। নারী উদ্যোক্তারা এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে পারেন বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত নারী  উদ্যোক্তাদের আহ্বান জানিয়ে তিনি বলেনআপনাদের কার্যক্রম শুধুমাত্র  শহরকেন্দ্রিক না হয়ে যেন গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হয়তারা যাতে ঘরে বসেই তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারে।

বিবি রাসেল তার বক্তৃতায় সকল নারী উদ্যোক্তাদের দেশীয় ঐতিহ্য এবং সংস্কৃতি বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়ে বলেনআমার অনুপ্রেরণার উৎস বাংলাদেশের সাধারণ মানুষ। এই দেশের মানুষ আমাকে স্বপ্ন দেখিয়েছে বলেই আমি ফ্যাশনে উদ্যোগী হয়েছি এবং সফল হতে পেরেছি। মডেলিং আমাকে পুরো পৃথিবী দেখিয়েছে যার মাধ্যমে আমি বিভিন্ন দেশের সংস্কৃতি জেনেছি। তবে কখনো নিজস্বতা হারিয়ে ফেলিনি। আমার সকল কাজের মাধ্যমে সবসময় দেশকে তুলে ধরার চেষ্টা করেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা লেডিস ক্লাবের সভাপতি আনিসা হকবেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীবাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী পরিব্রাজক নাজমুন নাহার।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উৎসবের স্বাক্ষর বোর্ড উদ্বোধন করেন এবং নারী উদ্যোক্তাদের মাঝে তাদের সৃজনশীল প্রচেষ্টা ও মেধার স্বীকৃতিস্বরূপ সনদপত্র বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..